ইমাম হাছাইন পিন্টু, নাটোর নাটোরের সিংড়া বাজারে অবৈধভাবে মজুত করা খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ৩১০ টাকা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার হাটসিংড়া চাউলপট্টি এলাকার একটি গুদামে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া বাজারের ব্যবসায়ী বিপ্লব কুমার কুন্ডুর (পিতা: বিমল কুমার কুন্ডু) গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে অবৈধ উপايে লুকিয়ে রাখা ৭৩ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, জব্দকৃত চাল আইন অনুযায়ী সরকারি হেফাজতে...
13
ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরের সিংড়া বাজারে অবৈধভাবে মজুত করা খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ৩১০ টাকা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার হাটসিংড়া চাউলপট্টি এলাকার একটি গুদামে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া বাজারের ব্যবসায়ী বিপ্লব কুমার কুন্ডুর (পিতা: বিমল কুমার কুন্ডু) গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে অবৈধ উপايে লুকিয়ে রাখা ৭৩ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত চাল আইন অনুযায়ী সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।