শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Title :
‘যৌনাঙ্গ চুরির’ গুজব যেভাবে আফ্রিকার কয়েকটি দেশে প্রাণঘাতি হয়ে উঠলো চলনবিলের পরিবেশ রক্ষায় সিংড়ায় ডাস্টবিন বিতরণ এক লাখ চাকরি ছাঁটাই করতে যাচ্ছে ভক্সওয়াগন ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে দুজন জীবিত উদ্ধার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ সার উদ্ধার, দুই ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস‍্য হলেন বিলকিস ইসলাম এমপি। মহাসড়কে থেমে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত ৩ নাটোরে মাত্র ৪৫ টাকার চায়ের বিল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে হাতাহাতি

নাটোরে অবৈধভাবে সার মজুদের দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View
15

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের লালপুরে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে সার মজুত করার অপরাধে চার ব্যবসায়ীকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আবেদ মোড় এলাকায় উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবির হোসেনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই চার ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং লালপুর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি কৃষি মৌসুমে কৃষকদের মাঝে সারের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে বাজারে নিয়মিত তদারকি চলছে। কোনো ব্যবসায়ী অবৈধভাবে সার মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কিংবা অতিরিক্ত মূল্য নিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থ রক্ষার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com