বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Title :
১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি স্বামীকে শেষবারের মতো দেখতে প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা চলছে মাসিক সম্মানীর তালিকায় জামায়াত নেতার নাম, প্রকৃত ইমাম-খাদেমরাই বাদ! রাজেন্দ্রপুর সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ ভোটের দিন হাউজে কোনো প্রচারণা নয়, ইসির কোটি কোটি টাকা খরচের খবর ‘গুজব’ এসএসসি ২০২৬: সুন্দরগঞ্জে শতভাগ পাসসহ তাক লাগাল বামনডাঙ্গা শিশু নিকেতন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ড্যাব হাম ঠেকাতে টিকা একমাত্র পথ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে অনিয়ম-অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি ছাত্রদলের

এসএসসি ২০২৬: সুন্দরগঞ্জে শতভাগ পাসসহ তাক লাগাল বামনডাঙ্গা শিশু নিকেতন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৫ Time View
10

জাহিদ হাসান জীবন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বরাবরের মতো এবারও দুর্দান্ত সাফল্য দেখিয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুল। বিদ্যালয়টি থেকে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী পাস করার পাশাপাশি বোর্ডে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করেছে।

চলতি বছর এই প্রতিষ্ঠান থেকে মোট ৫৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শতভাগ পাস নিশ্চিত করে তাক লাগিয়ে দিয়েছে সবাই। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ২২ জন মেধাবী শিক্ষার্থী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রকাশিত ফলাফলের ভিত্তিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন সেরা বিদ্যালয়গুলোর তালিকায় ১২তম স্থান অর্জন করেছে বামনডাঙ্গা শিশু নিকেতন। এমন গৌরবের সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পুরো এলাকাবুড়ে বইছে আনন্দের জোয়ার।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আবুল কাশেম এই সাফল্যের পেছনের কারিগরদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সঠিক সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে শিক্ষার মান আরও বাড়িয়ে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, নিয়মিত ক্লাস পরিচালনা, শিক্ষার্থীদের ওপর বিশেষ নজরদারি এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তারা প্রতিবছরই ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার চেষ্টা করেন। এই অর্জন সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল।

এদিকে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীরা জানায়, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং নিয়মিত মক টেস্ট ও পরীক্ষার মাধ্যমে নিজেদের প্রস্তুত করার সুযোগ পাওয়ায় তারা চমৎকার ফলাফল করতে সক্ষম হয়েছে।

স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, মানসম্মত শিক্ষা প্রদান, কড়া শৃঙ্খলা এবং আধুনিক পাঠদান পদ্ধতির কারণে বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুল বর্তমানে সুন্দরগঞ্জ উপজেলার শিক্ষাক্ষেত্রে একটি রোল মডেল প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com