শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Title :
রামগঞ্জে জুমার নামাজে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসীর ছেলের মৃত্যু সালিশ পছন্দ না হওয়ায় চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের মিছিল, পোস্টার ও ব্যানারসহ আটক ১ কোটি টাকার বালুমহাল, ইজারাদারের তথ্য দিতে নারাজ প্রশাসন চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ওসি বললেন ‘কিছুই জানি না’ হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৫ শিশুর চেয়ারম্যানের আশ্বাসে প্রথম সংসার ছেড়ে বিপাকে শিক্ষিকা মক্কা প্রতিরক্ষা জোটে যাওয়ার সুযোগ পেলে বাংলাদেশের কী লাভ কী ঝুঁকি? ট্রাম্পের মিত্রদের ভোলবদল: যুক্তরাষ্ট্রে হবে কি ক্ষমতার পালাবদল?

উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের মিছিল, পোস্টার ও ব্যানারসহ আটক ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

রাজধানীর উত্তরা এলাকায় শুক্রবার সকালে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জসিম উদ্দিন এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি র‌্যাব-১ কার্যালয়ের কাছাকাছি গিয়ে শেষ হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিছুর রহমান নাঈমের অনুসারীদের অংশগ্রহণে আয়োজিত এই মিছিলে সরকারবিরোধী ও দলীয় বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ার চেষ্টা করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাওয়া দিয়ে পোস্টার ও ব্যানারসহ একজনকে আটক করে। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ভাষ্যমতে, মিছিলকারীদের ছত্রভঙ্গ করার সময় সাধারণ মানুষও তাদের ধাওয়া দিয়েছিল। তবে আটক ব্যক্তির পরিচয় এবং তার বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com