শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Title :
অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর লোডশেডিং কমান, না হলে মানুষের ক্ষোভ সীমা স্পর্শ করতে পারে: চরমোনাই পীর বগুড়া জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে অবহেলা করেছে, কোনো কাজ করেনি চবির আড়াই হাজার নবীন শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা ‘আর কোনো গুম নয়, কোনো পরিবারকে অপেক্ষায় থাকতে হবে না’ দেশে সারের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা ‘সার নিয়ে গুপ্ত সংগঠনগুলো অপপ্রচার চালাচ্ছে’ পাকিস্তানে বাড়ছে তুরস্কের সামরিক বিমানের যাতায়াত, ভারতের উদ্বেগ বন্ধ ছয় চিনিকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার: বিএসএফআইসি চেয়ারম্যান

রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ, থানায় জিডি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১১ Time View
15

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খোলা বেশ কিছু ভুয়া আইডি ও পেজের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রিজভীর ব্যক্তিগত সহকারী মশিউর রহমান এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে স্পষ্ট করা হয়েছে যে, রুহুল কবির রিজভীর নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল বা পেজ নেই, তাই এসব অ্যাকাউন্ট থেকে প্রচার করা কোনো বক্তব্য বা মন্তব্য তার অনুমোদিত নয়।

জিডিতে উদ্বেগ প্রকাশ করে জানানো হয়েছে, রিজভীর নামে ভুয়া অ্যাকাউন্টগুলো থেকে রাজনৈতিক উসকানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। এমনকি এসব অ্যাকাউন্টের কোনো কোনোটিতে ভুয়া ব্লু টিক ব্যবহার করা হয়েছে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

প্রযুক্তির সহায়তায় এসব ভুয়া অ্যাকাউন্টের নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে এবং মেটার সহযোগিতায় অ্যাকাউন্টগুলো বন্ধ করতে জিডিতে বিশেষভাবে আবেদন জানানো হয়েছে। এর আগে পল্টন থানায় একই ধরনের অভিযোগ জানানো হয়েছিল। সাইবার সুরক্ষা আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এসব অপপ্রচার রোধ করার দাবি জানিয়েছে তার পক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com