রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Title :
মক্কা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতে ‘গদি মিডিয়া’ বলে একটি শব্দ চালু হয়েছে: রিজভী সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী, বার কাউন্সিলে আবেদন রামগঞ্জের প্রবাসী মনির ও তাঁর পরিবারকে ‘বিষ প্রয়োগে হত্যা’: বিচার চেয়ে লক্ষ্মীপুরে মানববন্ধন গুমের অভিযোগ তদন্তে স্বাধীন ব্যবস্থা চেয়ে স্পিকারের কাছে স্মারকলিপি হত্যাকাণ্ডে নতুন তথ্যের খবরে ট্রাইব্যুনালে সাগর-রুনির ছেলে মেঘ নাটোরে ২২ লাখ টাকার সরকারি স্কুল ভবন ভেঙে মাত্র ১ লাখে বিক্রির অভিযোগ রামগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল সালাহউদ্দিন আহমদ কি সংসদ উপনেতা হচ্ছেন?

লোডশেডিং কমান, না হলে মানুষের ক্ষোভ সীমা স্পর্শ করতে পারে: চরমোনাই পীর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১১ Time View
12

বর্তমান সরকারের ছয় মাসের শাসনামলে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার অভিযোগ তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। রাজধানীর বিএমএ মিলনায়তনে এক প্রতিনিধি সম্মেলনে তিনি দাবি করেন, কর্মসংস্থান সৃষ্টি, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। এ সময় তিনি পোশাক শিল্পে ক্রমবর্ধমান বেকারত্ব এবং জ্বালানি সংকটের কারণে সৃষ্ট লোডশেডিংয়ের তীব্র সমালোচনা করেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অপরাধীদের দৌরাত্ম্য বাড়লেও বিচারহীনতার সংস্কৃতির কারণে জনমনে ক্ষোভ বাড়ছে। অপরাধ দমনে পুলিশের কার্যকর ভূমিকা না থাকায় দেশে অরাজকতা তৈরি হচ্ছে। তিনি সরকারকে দ্রুত লোডশেডিং কমিয়ে জ্বালানি সংকট নিরসন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়ে সতর্ক করেন যে, মানুষের ধৈর্যের সীমা অতিক্রম করলে পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটতে পারে।

এছাড়া রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে সরকারের উদাসীনতা ও বিরুদ্ধ আচরণেরও কড়া সমালোচনা করেন চরমোনাই পীর। জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র ও সাংবিধানিক কাঠামো পরিবর্তনের যে প্রতিশ্রুতি ছিল, তা থেকে সরকার বিচ্যুত হয়েছে বলে তার অভিযোগ। তিনি স্পষ্ট করে বলেন, স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করতে এবং জাতীয় ঐকমত্য অনুযায়ী সংস্কার প্রক্রিয়া সম্পন্ন না করলে উদ্ভূত পরিস্থিতির সব দায় বর্তমান সরকারকেই বহন করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com