শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Title :
রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ, থানায় জিডি বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতি: পানিসম্পদ মন্ত্রী ‘নাগরিকদের যখন হাতে ঝাঁড়ু নিতে হয়, বুঝতে হবে প্রশাসন ব্যর্থ’ সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা ফেরানোর চেষ্টা করছি আইনপেশায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে সরকার ব্যর্থতার দিকে গেলেও স্বীকার করতে চায় না: সারজিস আলম সুন্দরগঞ্জে এসএসসি ভোকেশনালে ফেল করানোর হুমকি ও উত্তরপত্র বদলের চাঞ্চল্যকর অভিযোগ রামগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও ‘সিঙ্গেল ডিজিট’ সংবর্ধনা প্রদান তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে এমপি নিশীতার শ্রদ্ধা নিবেদন

সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা ফেরানোর চেষ্টা করছি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

বর্তমান সরকার কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত এক দলীয় সম্মেলনে তিনি দাবি করেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে সরকার এই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে জনগণের সহায়তায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয়করণের তীব্র সমালোচনা করে তিনি একে অসাংবিধানিক বলে আখ্যায়িত করেন। মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সরকারের পক্ষ থেকে উন্নয়ন কর্মকাণ্ডের নামে বৈষম্য চালানো হচ্ছে এবং বিরোধী দলীয় সংসদ সদস্যদের এলাকায় সংরক্ষিত নারী সদস্যদের দিয়ে উন্নয়ন তদারকি করানো হচ্ছে, যা শিষ্টাচারবহির্ভূত। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশের সার্বিক সংকট নিরসনে সরকারকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com