সরকার ব্যর্থতার দিকে গেলেও স্বীকার করতে চায় না: সারজিস আলম
Reporter Name
Update Time :
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
০
Time View
সরকার ব্যর্থতার দিকে গেলেও স্বীকার করতে চায় না: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ব্যর্থতার পরিচয় দিলেও তা স্বীকার করতে নারাজ। লক্ষ্মীপুরে এক সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। তার মতে, জনগণের নাভিশ্বাস উঠলেও সরকার বিষয়টিকে আমলে নিচ্ছে না।সারজিস আলম আরও বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত দলকে সুসংগঠিত করতে তারা কাজ করে যাচ্ছেন এবং আগামী নির্বাচনে প্রতিটি ইউনিয়ন থেকে প্রার্থী দেওয়ার লক্ষ্য রয়েছে তাদের। সরকারের সমালোচনা করে তিনি বলেন, সংসদকে একপেশে করে তোলার চেষ্টা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। জনগণের প্রত্যাশা পূরণ না করলে এনসিপি রাজপথে...
1
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ব্যর্থতার পরিচয় দিলেও তা স্বীকার করতে নারাজ। লক্ষ্মীপুরে এক সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। তার মতে, জনগণের নাভিশ্বাস উঠলেও সরকার বিষয়টিকে আমলে নিচ্ছে না।
সারজিস আলম আরও বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত দলকে সুসংগঠিত করতে তারা কাজ করে যাচ্ছেন এবং আগামী নির্বাচনে প্রতিটি ইউনিয়ন থেকে প্রার্থী দেওয়ার লক্ষ্য রয়েছে তাদের। সরকারের সমালোচনা করে তিনি বলেন, সংসদকে একপেশে করে তোলার চেষ্টা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। জনগণের প্রত্যাশা পূরণ না করলে এনসিপি রাজপথে লড়াই চালিয়ে যাবে এবং সরকারের ভুলগুলো ধরিয়ে দিতে লংমার্চের মতো কর্মসূচি অব্যাহত রাখবে।