শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Title :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই কারিগরি ত্রুটিতে আদানির এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং নাটোর ডায়রিয়ার প্রকোপ, ঠাঁই নেই হাসপাতালে স্বর্ণের দাম আরো কমলো ইবি ক্যারিয়ার ক্লাবের আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো ‘ক্যারিয়ার নেক্সাস ২০২৬’ ‘নাইন ইলেভেন’- যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক সুস্থ থাকার চাপে আমরা কি আরো অসুস্থ হয়ে পড়ছি? কী বলছে গবেষণা ৯০০ টাকা দিলেই পেশিবহুল সুদর্শন পুরুষকে জড়িয়ে ধরা যাবে কঙ্গোর স্কুলে আগুন ও পদদলনে ২৯ শিশুর মৃত্যু অগণিত মানুষের শ্রদ্ধা-ভালোবাসা ও রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ চিরনিদ্রায়

ইবি ক্যারিয়ার ক্লাবের আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো ‘ক্যারিয়ার নেক্সাস ২০২৬’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ Time View
29

ইবি প্রতিনিধি, আবদুল্লাহ ফুয়াদ

শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলা, ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ‘ক্যারিয়ার নেক্সাস ২০২৬’ শীর্ষক জ্ঞানভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল ভবনের গগণ হরকরা সেমিনার রুমে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের আঞ্চলিক কর্মকর্তা মাহমুদুল হাসান। এছাড়া ইবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি আহমেদ মাসুম রেজা, সাধারণ সম্পাদক তুসার মালাকারসহ ক্লাবের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য পাঁচটি বিষয়ে আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা ও দক্ষতা উন্নয়নের ওপর একটি বিশেষ কাউন্সেলিং সেশন পরিচালনা করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

অনুষ্ঠানের বিষয়ে সাধারণ সম্পাদক তুসার মালাকার বলেন, “ক্যারিয়ার নেক্সাস ২০২৬ সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। কুইজ থেকে শুরু করে কাউন্সেলিং ও সাংস্কৃতিক পর্ব—প্রতিটি ধাপে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আয়োজনকে সার্থক করেছে। যারা সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

ক্লাবের সভাপতি আহমেদ মাসুম রেজা বলেন, “শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি ক্যারিয়ার সচেতন করে তোলা এবং তাদের সম্ভাবনাকে সঠিক উপায়ে কাজে লাগানোর সুযোগ তৈরি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এমন যুগোপযোগী কার্যক্রম অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com