বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Title :
কুলিয়ারচরে সড়কে দুর্ঘটনার পর লাগলো সতর্কতা সাইনবোর্ড: কিন্তু প্রাণহানির দায় কার? ঈদ পুনর্মিলনীতে ডা. শফিক ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেব না কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূর্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের মাদক ও বাল্য বিবাহ নিরোধে জেলা প্রশাসকের সচেতনাতামূলক সভা জামালপুরে পুকুর থেকে অটোভ্যান সহ এক নবমুসলিমের লাশ উদ্ধার চট্টগ্রাম বাঁশখালীতে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: যুবক নিহত, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ৩ ফটিকছড়িতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত: উত্তপ্ত মহাসড়ক, বাসে অগ্নিসংযোগ চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান: ৩৪ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ৩ চট্টগ্রামে আবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নগরজুড়ে তোলপাড় ​জিইসি মোড় এলাকায় শতাধিক নেতাকর্মীর স্লোগান, ভিডিও ভাইরাল জামালপুরে হিটস্ট্রোকে এক কৃষকের মৃ/ত্যু

আকর্ষণীয় দাড়ি চাইলে প্রয়োজন বাড়তি যত্নের, রইল টিপস

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৮৯ Time View
112

নিয়মিত দাড়ির গ্রুমিংকেয়ার প্রয়োজনদাড়ির যত্ন নিতে সেলুনে ছোটার প্রয়োজন নেইবাড়িতেই তা সেরে নিতে পারেনরইল দাড়ি যত্ন নেওয়ার টিপস

বিয়ারড লুকের ভক্ত বহু মহিলাইপুরুষদের স্টাইলিংয়ের অন্যতম হাতিয়ার হলো দাড়িবিয়ারড লুক একাংশের মহিলাদেরও বেশ পছন্দেরদাড়ি স্টাইলকে আকর্ষণীয় করে তোলে ঠিকই, কিন্তু এর সঠিক যত্ন না নিলে তা হয়ে উঠতে পারে রুক্ষ, খুশকিতে ভর্তি।

তাই নিয়মিত দাড়ির গ্রুমিং ও কেয়ার প্রয়োজন। দাড়ির যত্ন নিতে সেলুনে ছোটার প্রয়োজন নেই। বাড়িতেই তা সেরে নিতে পারেন। রইল দাড়ি যত্ন নেওয়ার টিপস।

বাড়িতে দাড়ির যত্ন নেওয়ার উপায় কী?

নিয়মিত পরিষ্কার রাখা

দাড়িতে ধুলো, ঘাম ও ত্বকের তেল জমে দ্রুত নোংরা হয়। ফলে ব্রণ ও ইনফেকশন হতে পারে। সপ্তাহে ২-৩ দিন মাইল্ড শ্যাম্পু বা সালফেট-ফ্রি ফেস ওয়াশ দিয়ে দাড়ি পরিষ্কার করুন। খুব তেলতেলে ত্বক হলে একদিন পরপরও ধুতে পারেন। তবে প্রতিদিন শ্যাম্পু করা ঠিক নয়, এতে দাড়ি শুষ্ক হয়ে যায়। পরিষ্কার করার সময় আঙুল দিয়ে দাড়ির নিচের ত্বক ভালোভাবে ঘষে পরিষ্কার করুন।

দাড়ি কন্ডিশনিং অত্যন্ত জরুরি

শ্যাম্পুর পর দাড়িতে কন্ডিশনার বা প্রাকৃতিক ময়েশ্চারাইজার ব্যবহার করলে দাড়ি নরম থাকে। চাইলে বাড়িতে নারকেল তেল, অলিভ অয়েল, অরগান অয়েল বা বাদাম তেল হালকা গরম করে দাড়িতে লাগাতে পারেন। এটি চুলকে নরম করে, জট ছাড়ায় এবং চুলকানি কমায়। সপ্তাহে অন্তত ২-৩ বার এই থেরাপি করলে দাড়ির টেক্সচার ভালো হয়।

দাড়িতে আঁচাড়ানো প্রয়োজন

নিয়মিত দাড়ি চিরুনি দিয়ে আঁচড়ালে জট ধরে না। দাড়ি ঘন দেখায়। চুলের বৃদ্ধি ভালো হয়। দাড়ির জন্য বিশেষ চিরুনি ব্যবহার করা ভালো।

স্কিন এক্সফোলিয়েশন জরুরি

দাড়ির নিচের ত্বকে মৃত কোষ জমে চুলকানি ও খুশকি তৈরি হয়। তাই সপ্তাহে ১-২ দিন স্ক্রাব করুন। চাইলে ঘরোয়া স্ক্রাবার বানাতে পারেন- চিনি, কফি ও মধু মিশিয়ে দাড়ির নিচে আলতো ঘষে পরিষ্কার করে নিন। এতে রক্তসঞ্চালন বাড়ে, নতুন দাড়ি গজাতেও সাহায্য করে।

দাড়ির সঠিক ট্রিমিং প্রয়োজন

বাড়িতেই ট্রিমার দিয়ে মাসে ১-২ বার দাড়ির শেপ ঠিক করে নিন। গালের লাইন পরিষ্কার করে নিন। নেকলাইন ঠিক রাখুন। অতিরিক্ত লম্বা বা বেঁকে থাকা চুল কেটে দিন। যদি দাড়ি বাড়াতে চান, তবে দেড়-দুই মাস ট্রিম না করে শুধু নিচের লাইন ও নেকলাইন পরিষ্কার করলেই হবে।

দাড়ির ত্বকের কেয়ার

যাদের ত্বক সংবেদনশীল, তাদের দাড়ির নিচে ব্রণ বা লালচে র‍্যাশ হতে পারে। এ ক্ষেত্রে অ্যালোভেরা জেল, টি-ট্রি অয়েল মিশ্রিত সিরাম বা হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এগুলো ব্যাকটেরিয়া রোধ করে ও দাড়ির নিচের ত্বককে শান্ত রাখে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com