রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Title :
সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রেড ক্রিসেন্টের অভিনন্দন ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুর ট্রাইব্যুনালে ঢাকা বোর্ডে এইচএসসির ১৩ জুলাইয়ের পরীক্ষা সোমবার, কেন্দ্র বদরুন্নেসা বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষে চেয়ারম্যান ও তিন সদস্য নিয়োগ পশু চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে জাহাজডুবি হরমুজে ইরাকের তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দিল ইরান বন্ধুদের টাকায় মায়ের চিকিৎসা শুরু, এবার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের করণীয় জানালো বোর্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের যে সকল শিক্ষক ও কর্মচারী ২০২৬ সালের জুলাই পর্যন্ত অবসর সুবিধা বোর্ডের কাছে আবেদন করার পরও এখনো প্রাপ্য অর্থ বুঝে পাননি, তাদের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি অবসর সুবিধা বোর্ড থেকে প্রকাশিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে। আবেদনকারীদের ইনডেক্স নম্বর, আবেদন আইডি এবং আবেদনের তারিখ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

সাধারণ আবেদনের ক্ষেত্রে এনআইডি কপি, সচল ব্যাংক অ্যাকাউন্টের হালনাগাদ স্টেটমেন্ট এবং নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল নম্বর জমা দিতে হবে। অন্যদিকে, মৃত্যুজনিত আবেদনের ক্ষেত্রে ওয়ারিশ সনদ, অনলাইন মৃত্যু সনদ, নমিনির এনআইডি, নমিনির ব্যাংক স্টেটমেন্ট ও ৩০০ টাকার স্ট্যাম্পে ক্ষমতা হস্তান্তরপত্রসহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এসব কাগজপত্র ঢাকার ইস্কাটন গার্ডেনের প্রবাসী কল্যাণ ভবনে সংশ্লিষ্ট বিভাগের কক্ষে সরাসরি জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।

বোর্ডের পক্ষ থেকে শিক্ষক ও কর্মচারীদের সতর্ক করে বলা হয়েছে যে, অবসর ভাতার অর্থ পাওয়ার প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে পা না দেওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com