শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Title :
শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় ‘ক্ষুব্ধ’ জুনায়েদ আল হাবিব কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত শামসুল হায়দার বঙ্গভবনে সন্ধ্যার সেই মুহূর্ত ডিপজল-ডলি জহুরকে নিয়ে সালমানের মা নীলা চৌধুরীর বিস্ফোরক মন্তব্য বিরোধী দলের অংশগ্রহণকে সংকীর্ণ দৃষ্টিতে দেখছে সরকার: হামিদুর রহমান আযাদ তিতুমীরের বাঁশেরকেল্লা থেকে জুলাইয়ের প্রতিরোধ—একই সূত্রে গাঁথা: ডাকসু নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে ফেসবুকে যা লিখলেন প্রধানমন্ত্রী রোববার ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী! যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হবে বিধ্বংসী ৮ প্রার্থীর ৩ জন পুরুষ, তবে বিশ্ব কি পাচ্ছে নারী মহাসচিব?

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে আইজিপি ও ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ Time View
152

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ বৃহস্পতিবার রাত ৯টার আগে হাসপাতালে আসেন তাঁরা।

১২ দিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাঁকে নিয়ে দেশের মানুষ উদ্বেগে রয়েছেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিক্যাল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।

গত রবিবার ভোরের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এইচডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।
চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। কাতার আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হবে তাঁকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com