বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Title :
কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১ কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্মীপুরে কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করছেন সিলেটি একদল পেশাজীবী

মনোনয়নপত্র সংগ্রহ শেষে যা বলেলেন হাসনাত আব্দুল্লাহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৯১ Time View
117

আওয়ামী লীগ শাসনামলে বিরোধী দলকে ঘায়েল করতে আওয়ামী লীগই আগুন সন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় এনসিপি কার্যালয় থেকে নিজ সংসদীয় আসন কুমিল্লা-৪ এর মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

হাসনাত বলেন, গত তিন দিনে আওয়ামী লীগ দেশে যে আগুন সন্ত্রাস করেছে, তাতে স্পষ্ট বোঝা যায় বিগত ১৫ বছরে তারাই দেশে আগুন সন্ত্রাস চালিয়েছে।

দেশের বর্তমান পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি আরও বলেন, ভারতে বসে দেশকে অস্থিতিশীল করা চেষ্টা চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। অনলাইনে কর্মসূচি দিয়ে তাদের উপস্থিত দেখা যায় না। আর যারা রাস্তায় নামার চেষ্টা করে তারাও তিনটি করে মাস্ক পরেন।

এ সময় কুমিল্লা-৪ এনসিপি নিশ্চিত করেছে উল্লেখ করে দলটির এ মুখ্য সংগঠক বলেন, মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে কুমিল্লা-৪ আসন নিশ্চিত করেছে এনসিপি। এখন শুধু নির্বাচনের মধ্যদিয়ে এটির আনুষ্ঠানিকতা বাকি রইল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com