বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Title :
কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১ কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্মীপুরে কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করছেন সিলেটি একদল পেশাজীবী

হোয়াটসঅ্যাপের ডিলিট হওয়া মেসেজ পড়বেন যেভাবে

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১২০ Time View
125

মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ। প্রতিদিন কোটি কোটি মানুষ এটি ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপে সারাদিন অসংখ্য মেসেজ আসে। অনেক সময় এমন হয় যে, আপনি মেসেজটি পড়ার আগে প্রেরক তা ডিলিট করে দেন। তখন কৌতূহল হয় জানতে যে, মেসেজটিতে আসলে কী লেখা ছিল।

থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেও হোয়াটসঅ্যাপের ডিলিট হওয়া মেসেজ দেখা সম্ভব। তবে এতে নিরাপত্তার ঝুঁকি থাকে। যেহেতু এসব অ্যাপের প্রাইভেসি নিয়ে প্রশ্ন থাকে, তাই ব্যবহার করার সময় সতর্ক থাকতে হবে।

থার্ড পার্টি অ্যাপ ছাড়াও হোয়াটসঅ্যাপের ডিলিট হওয়া মেসেজ দেখা যায়। এর জন্য নোটিফিকেশন হিস্ট্রি ব্যবহার করা যায়। যারা অ্যান্ড্রয়েড ১১ বা তার পরবর্তী ভার্সন ব্যবহার করছেন, তাদের ফোনে ইতিমধ্যেই একটি বিল্ট-ইন নোটিফিকেশন হিস্ট্রি ফিচার থাকে।

কীভাবে এটি সক্রিয় করবেন তা হলো—হোয়াটসঅ্যাপের সেটিংসে যান, তারপর নোটিফিকেশনে ক্লিক করুন। এরপর মোর সেটিংস সিলেক্ট করে নোটিফিকেশন হিস্ট্রি চালু করুন।

একবার এটি সক্রিয় হলে, ফোন বিগত ২৪ ঘণ্টার সব নোটিফিকেশন ট্র্যাক করবে, যার মধ্যে থাকবে হোয়াটসঅ্যাপের মেসেজও। তাই কেউ কোনো টেক্সট মেসেজ ডিলিট করলেও এটি নোটিফিকেশন হিস্ট্রি লগে দেখা যাবে। তবে এই পদ্ধতি শুধু টেক্সট মেসেজের জন্য কার্যকর; ছবি, ভিডিও বা ভয়েস নোট এখানে দেখা যাবে না।

হোয়াটসঅ্যাপ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com