সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Title :
রামগঞ্জে ১৮৩ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী রুবেল আটক সংগলশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউর রহমানের ভোট ও দোয়া প্রার্থনা ড্রামে ভরে শেরপুরে লাশ ফেলে দেওয়া বিউটি পার্লারকর্মী হত্যা মামলার মূল অভিযুক্ত ফাতেমাসহ গ্রেপ্তার ৪ রামগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নবউত্তীর্ণ আলিম পরীক্ষার্থী নিহত, সড়ক অবরোধ ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে আরও একটি বিপ্লব হবে: এস এম ফরহাদ লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ থেকে পড়ে মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু সৈয়দপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ পাইয়ে দেওয়ার প্রলোভনে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল আওয়ামী লীগের ছিল কোটা, আর বিএনপির দলীয়করণ চলছে: সাদিক কায়েম লালমনিরহাটে এইচএসসি ফলে বড় বিপর্যয়: দুই বছরে পাসের হার কমল ৩২%, শূন্য পাস ৬ প্রতিষ্ঠানে রামগঞ্জে বাসার ছাদে গাঁজা চাষ, ৫ ফুট গাছসহ আটক ১

রামগঞ্জে ১৮৩ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী রুবেল আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View
24

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ১৮৩ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকাসহ রুবেল হোসেন (৩৪) নামের এক চিহ্নিত মাদক কারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত রবিবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার ৫ নম্বর চণ্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, মজুপুর গ্রামের বাসিন্দা রুবেল দীর্ঘদিন ধরে ফতেহপুর, চণ্ডিপুর ও মজুপুরসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তবে তাকে হাতেনাতে ধরা যাচ্ছিল না। দীর্ঘ পাহারা ও নজরদারির পর রবিবার রাতে ফতেহপুর এলাকায় মাদক সরবরাহের সময় এলাকাবাসী তাকে ঘেরাও করে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৮৩ পিস ইয়াবা ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, আটক রুবেল একজন কুখ্যাত মাদক কারবারী এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। রবিবার রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com