বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Title :
কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১ কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্মীপুরে কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করছেন সিলেটি একদল পেশাজীবী

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩৩ Time View
73

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের কার্যালয়ের স্টাফ পরিচয় দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আবু হুরায়রা ওরফে খালিদ হাসান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে সিংড়া পৌর শহরের বালুয়াবাসুয়া মহল্লায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নাটোর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত খালিদ হাসান রংপুর বেতারের বরখাস্ত হওয়া একজন টেকনিশিয়ান এবং সিংড়া পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নাম ও পদবি ভাঙিয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে।

তদন্তে জানা যায়, বিভিন্ন ব্যক্তিকে রাজনৈতিক পদ পাইয়ে দেওয়া এবং সরকারি সুযোগ-সুবিধার লোভ দেখিয়ে ডিজিটাল মাধ্যম ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন খালিদ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করে।

পুলিশের অপরাধ রেকর্ড পর্যালোচনা (PCPR) করে দেখা গেছে, অভিযুক্ত খালিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নাটোরের সিংড়া থানা, ঢাকার পল্টন ও সাভার থানা, জামালপুর সদর থানা এবং বগুড়ার গাবতলী থানায় দায়ের করা প্রতারণা ও অন্যান্য অপরাধের মামলার তথ্য পাওয়া গেছে। তবে বর্তমানে এসব মামলার কতটি সক্রিয় বা বিচারাধীন রয়েছে, সে বিষয়ে নিশ্চিত হতে থানা ও আদালতের নথিপত্র যাচাইয়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই প্রতারণা চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com