বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Title :
কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১ কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্মীপুরে কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করছেন সিলেটি একদল পেশাজীবী

কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View
61

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মা ইলিশ সংরক্ষণ ও নদ-নদীর জীববৈচিত্র্য রক্ষায় সাঁড়াশি অভিযান চালিয়েছে প্রশাসন। উপজেলার দুধকুমার নদে মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশ যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ শিকারের সরঞ্জাম জব্দ করেছে।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত দুধকুমারের সামাদের ঘাট থেকে আন্ধারিঝাড়ের ধাউরারকুঠি পর্যন্ত বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নেই মূলত রাতের আঁধারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নদী থেকে প্রচুর পরিমাণে ক্ষতিকর চায়না দুয়ারি ও কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া, অবৈধ উপায়ে মাছ শিকারে ব্যবহৃত ব্যাটারি ও আইপিএসচালিত বৈদ্যুতিক শক দেওয়ার সরঞ্জামও ধ্বংস করা হয়। তবে নদের চর ও সরু গতিপথের সুযোগ নিয়ে জেলেরা আগেই টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি এবং থানা পুলিশের সদস্যবৃন্দ।

প্রশাসন জানিয়েছে, দেশীয় প্রজাতির মাছ ও মা ইলিশ রক্ষায় এবং অবৈধ জালের ব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com