বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Title :
কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১ কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্মীপুরে কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করছেন সিলেটি একদল পেশাজীবী

রামগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প: দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেল শত শত দুস্থ রোগী

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View
23

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে পৌর কলচমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

‘পথের সংগঠন’-এর উদ্যোগে এবং ফ্রান্স বিএনপি’র অর্থ সম্পাদক ও সংগঠনের অন্যতম উদ্যোক্তা সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার সকাল ১০টা থেকে এই মানবিক কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী চলা এই কার্যক্রমে ডা. আবদুল্লাহ আল মামুনসহ দুইজন এমবিবিএস এবং তিনজন ডিপ্লোমা চিকিৎসক এলাকার দরিদ্র রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেন।

কলচমা ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম, বিএনপি নেতা মিজানুর রহমান মিরন, মো. মনির হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু, যুবদল নেতা মো. কাউছার মাল এবং রামগঞ্জ বাজার ওষুধ ব্যবসায়ী সমিতির সম্পাদক আরমান হোসেন খান জয়সহ স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com