বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Title :
কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১ কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্মীপুরে কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করছেন সিলেটি একদল পেশাজীবী

কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান, নারী ও হোটেল কর্তৃপক্ষসহ আটক ৩৯

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১০৮ Time View
189

শেখ মোঃ কামরুজ্জামান, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দরা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ মোট ৩৯ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, চান্দরার মান্নান প্লাজার তৃতীয় তলায় দীর্ঘদিন ধরে আবাসিক হোটেলের সাইনবোর্ড ঝুলিয়ে অসামাজিক কার্যক্রম ও অবৈধ দেহব্যবসা পরিচালনা করে আসছিল একটি চক্র। এর আগেও পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে কারাগারে পাঠিয়েছিল। কিছুদিন ব্যবসা বন্ধ থাকার পর অসাধু চক্রটি পুনরায় একই অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করে।

গত মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয় মাদক ও অসামাজিক কার্যকলাপবিরোধী কিছু তরুণ ওই হোটেলে গিয়ে এ বিষয়ে জানতে চান। এ সময় হোটেল কতৃপক্ষ মূল গেট আটকে ওই যুবকদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং হোটেলটি ঘেরাও করে।

পরে পুলিশ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হোটেল কর্তৃপক্ষসহ মোট ৩৯ জন নারী-পুরুষকে আটক করে থানায় নিয়ে আসে। বুধবার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের সকলকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com