সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্যের যত্ন ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত এ সভায় আরও বক্তব্য দেন চিকিৎসক আতিয়ার রহমান সোহাগ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান আকন্দ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, এসআই মোবারক, নার্স সাবিনা ইয়াসমিন, ফার্মাসিস্ট ওবায়দুর রহমান, জরুরি বিভাগের ইনচার্জ ফজলুল হক, ফারিয়ার সভাপতি শাহীন আল বাসার এবং সাধারণ সম্পাদক লাভলু সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে সুন্দরগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সচেতনতামূলক র্যালি। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে গাছের চারা রোপণ করা হয়।