বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Title :
কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১ কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্মীপুরে কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করছেন সিলেটি একদল পেশাজীবী

বান্দরবানে সেনাবাহিনীর দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ পেল হাজারো মানুষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৭ Time View
44

মোঃ ওমর ফারুক হৃদয়, বান্দরবান জেলা প্রতিনিধি।

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের সার্বিক সহযোগিতায় বান্দরবান রাজার মাঠে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। পাহাড়ি ও বাঙালি সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে গত সোমবার (৫ অক্টোবর) শুরু হওয়া এই চিকিৎসাসেবা ক্যাম্প মঙ্গলবার (৬ অক্টোবর) সফলভাবে শেষ হয়।

আয়োজকরা জানান, ক্যাম্পে চক্ষু, চর্ম, নাক-কান-গলা, মেডিসিন, শিশু, গাইনি এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে নিম্ন আয়ের ও প্রান্তিক মানুষ দারুণ উপকৃত হয়েছেন।

কুহালং ইউনিয়নের ৭০ বছর বয়সী নুরুল ইসলাম পা ভাঙার চিকিৎসার জন্য ক্যাম্পে এসে বিশেষজ্ঞ পরামর্শের পাশাপাশি প্রায় এক হাজার টাকার ফ্রি ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে, পৌর এলাকার টাইগারপাড়ার বাসিন্দা ৮০ বছর বয়সী জয় পুরী তঞ্চঙ্গ্যা চোখের চিকিৎসার জন্য আসেন এবং তার অপর চোখের অস্ত্রোপচারের সুব্যবস্থা করার বিষয়ে তাকে আশ্বস্ত করা হয়।

চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের সহকারী পরিচালক (চিকিৎসা) কর্নেল ডা. মো. রিয়াজ উদ্দিন খান বলেন, “সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। ২৪ পদাতিক ডিভিশনের জিপসি ও বান্দরবান রিজিয়ন কমান্ডারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সিএমএইচ, ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসকরা এই ক্যাম্পে অংশ নিয়েছেন। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরফরাজ হায়দার উল্লেখ করেন, বিশেষ করে বান্দরবানের দুর্গম ও পাহাড়ি এলাকার রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ক্যাম্পের প্রথম দিনেই প্রায় দুই হাজার রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা পেতে কিছুটা সময় লাগলেও সাধারণ মানুষ সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com