রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Title :
হাতিয়ান্দহ ইউনিয়নের উন্নয়নে সুশাসন ও কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়ার ঘোষণা কায়ছার হায়দারের ফাজিলপুর ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে লড়বেন সেলিনা পারভীন মর্যাদাপূর্ণ ‘বিপিএম-সেবা’ পদক পেলেন রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল মাবুদ শ্রীবরদী সীমান্তে চোরাচালান অব্যাহত: গারো পাহাড় থেকে ১ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার রামগঞ্জে কুরিয়ার কর্মীকে জিম্মি করে ৫০ হাজার টাকা ছিনতাই শেরপুরে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল: আওয়ামী লীগের গোপন ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা বিশ্ব পর্যটন দিবস: বান্দরবানের চার জনপ্রিয় কেন্দ্র আজ বিনামূল্যে ঘুরে দেখতে পারবেন পর্যটকরা ইবিতে ডেঙ্গু প্রতিরোধ ও ‘ক্লিন ক্যাম্পাস’ বাস্তবায়ন নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত নাটোরের বড়াইগ্রামে ডেঙ্গু প্রতিরোধে বড়াল নদী পরিষ্কার অভিযান শুরু সিংড়ায় বিএনপির যৌথ কর্মীসভা: দলীয় শৃঙ্খলা ও নির্বাচন প্রস্তুতিতে জোর

বিশ্ব পর্যটন দিবস: বান্দরবানের চার জনপ্রিয় কেন্দ্র আজ বিনামূল্যে ঘুরে দেখতে পারবেন পর্যটকরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View
6

মোঃ ওমর ফারুক হৃদয়, বান্দরবান জেলা প্রতিনিধি।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানের চারটি প্রধান পর্যটন কেন্দ্র দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত করে দিয়েছে জেলা প্রশাসন। এর ফলে আগামীকাল দিনব্যাপী এসব স্পটে প্রবেশের জন্য কোনো ফি দিতে হবে না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। তিনি জানান, আন্তর্জাতিক পর্যটন দিবস উদযাপনের অংশ হিসেবে জেলা প্রশাসন পরিচালিত পর্যটন কেন্দ্রগুলোতে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই সুবিধার আওতায় থাকা পর্যটন কেন্দ্রগুলো হলো—নীলাচল, মেঘলা, চিম্বুক এবং প্রান্তিক লেক। প্রতিটি স্পটে জনপ্রতি ২০০ টাকা প্রবেশ ফি মওকুফ করা হয়েছে। এর ফলে পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে আসা ভ্রমণপিপাসুরা কোনো খরচ ছাড়াই এসব দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন। দেশি-বিদেশি সকল পর্যটকই এই বিশেষ সুবিধার আওতায় উপকৃত হবেন বলে জানিয়েছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com