রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Title :
হাতিয়ান্দহ ইউনিয়নের উন্নয়নে সুশাসন ও কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়ার ঘোষণা কায়ছার হায়দারের ফাজিলপুর ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে লড়বেন সেলিনা পারভীন মর্যাদাপূর্ণ ‘বিপিএম-সেবা’ পদক পেলেন রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল মাবুদ শ্রীবরদী সীমান্তে চোরাচালান অব্যাহত: গারো পাহাড় থেকে ১ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার রামগঞ্জে কুরিয়ার কর্মীকে জিম্মি করে ৫০ হাজার টাকা ছিনতাই শেরপুরে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল: আওয়ামী লীগের গোপন ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা বিশ্ব পর্যটন দিবস: বান্দরবানের চার জনপ্রিয় কেন্দ্র আজ বিনামূল্যে ঘুরে দেখতে পারবেন পর্যটকরা ইবিতে ডেঙ্গু প্রতিরোধ ও ‘ক্লিন ক্যাম্পাস’ বাস্তবায়ন নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত নাটোরের বড়াইগ্রামে ডেঙ্গু প্রতিরোধে বড়াল নদী পরিষ্কার অভিযান শুরু সিংড়ায় বিএনপির যৌথ কর্মীসভা: দলীয় শৃঙ্খলা ও নির্বাচন প্রস্তুতিতে জোর

ঝিনাইদহের মোবারকগঞ্জ স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ হারালেন নারী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View
15

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে রাবেয়া খাতুন (৩৭) নামের এক নারী যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ১ নম্বর প্ল্যাটফর্মে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন রাজধানী ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে। তার আট ও চৌদ্দ বছর বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে।

পরিবারের তথ্যমতে, দুই দিন আগে রাবেয়া কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার সকালে ট্রেনযোগে ঢাকায় ফেরার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে স্টেশনে পৌঁছান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার মুহূর্তে রাবেয়া তাড়াহুড়ো করে ওঠার চেষ্টা করেন। স্টেশনে উপস্থিত অনেকেই তাকে চলন্ত ট্রেনে উঠতে নিষেধ করলেও তিনি তা শোনেননি। ট্রেনটিতে ওঠার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান এবং তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন জানান, খবর পেয়ে দ্রুত ওই যাত্রীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক আঘাতের কারণে ওই নারীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তার দুটি পা কেটে যাওয়ার পাশাপাশি একটি হাত ভেঙে গিয়েছিল এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর রেফার করার প্রস্তুতি নেওয়ার সময় পথেই তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com