শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Title :
গুরুদাসপুর রোজী মোজাম্মেল মহিলা কলেজে নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২২ কক্ষ ও ৬ দোকান ভস্মীভূত নাটোরের সিংড়ায় ৫ কেজি ওজনের গাঁজার গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে গজারী বনে প্রৌঢ়কে হত্যার চেষ্টা ও টাকা ছিনতাই, থানায় অভিযোগ শেরপুরে পর্যটকদের জন্য সুখবর: আধুনিক রূপ পেল ঝিনাইগাতি ডাকবাংলো নাটোরের গুরুদাসপুরে সৎ ভাইয়ের মিথ্যা অপবাদের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা: ১৮ মাস পর রহস্য উদ্ঘাটনের পর ঘাতকদের ফাঁসির দাবি মায়ের ফাজিলপুর ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে মেম্বার পদে লড়বেন সেলিনা পারভীন সততা ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে জাকিয়া ইসলাম সিংড়ার সুকাশ ইউনিয়নে নারীদের প্রশিক্ষণ ও যুবকদের কর্মসংস্থানের অঙ্গীকার আবুল কালাম আজাদের

নাটোরের গুরুদাসপুরে সৎ ভাইয়ের মিথ্যা অপবাদের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View
28

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের গুরুদাসপুরে সৎ ভাইয়ের সম্পত্তি জোরপূর্বক ভোগদখল ও মিথ্যা অপবাদের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খুবজিপুর ইউনিয়নের পিপলা গ্রামে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় দুই শতাধিক সাধারণ মানুষ অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির সম্পত্তি নিয়ে শহিদুল ইসলাম ওরফে জামরুল, জাহিদুল ইসলাম এবং তাদের অপর ভাই নুরুল ইসলাম ও রুহুল আমিনের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগে স্থানীয়ভাবে শালিসির মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হলেও নুরুল ইসলাম তা অমান্য করেন। নুরুলের মেয়ের জামাই সেনাবাহিনীতে চাকরি করার সুবাদে তারা অপর ভাইদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতেন। এমনকি পিপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামরুলকে মারধর এবং পরে সিংড়া সেনাক্যাম্পে নিয়ে নির্যাতনের অভিযোগও ওঠে। বর্তমানে মিথ্যা অপবাদ ছড়িয়ে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

ভুক্তভোগী জামরুল ইসলাম অভিযোগ করেন, আইন অনুযায়ী বাবার সম্পত্তি বন্টন করা হলেও নুরুল তার অংশ ছোট ভাই রুহুল আমিনের কাছে বিক্রি করে বর্তমানে ঝাউপাড়ায় মেয়ের বাড়িতে বসবাস করছেন। পিপলা মৌজায় তার আর কোনো জমি নেই। বিনা কারণে সেনাবাহিনী দিয়ে তাকে মারধর করানোর পর এখন মিথ্যা অপপ্রচার চালিয়ে তার মানহানি করা হচ্ছে। তিনি পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com