মোঃ মাইনুল হক (নীলফামারী)
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের ৪ নম্বর বাহাগিলী ইউনিয়ন বিএনপির আয়োজনে একটি গুরুত্বপূর্ণ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
শুক্রবার বিকেলে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বিলকিস ইসলাম বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে হবে এবং আসন্ন ইউনিয়ন নির্বাচনে জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এবং দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার, সহ-সভাপতি অ্যাডভোকেট এম এম ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম ও দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম।
৪ নম্বর বাহাগিলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আতিয়ার রহমান (আতা)-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। সভায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, ওয়ার্ডভিত্তিক প্রচারণা বাড়ানো এবং আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।