শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Title :
পশ্চিম গাজায় ফিলিস্তিনিদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করল ইবির মানবিক সংগঠন কিশোরগঞ্জে ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় এমপি বিলকিস ইসলামের দিকনির্দেশনা সিংড়ার চৌগ্রামকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করার প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর ভারতের কারাগারে ৩৩ মাস বন্দী থাকার পর দেশে ফিরলেন তিন বাংলাদেশি ভারতের কারাগারে ৩৩ মাস বন্দী থাকার পর ভূরুঙ্গামারী সীমান্তে ফিরলেন ৩ বাংলাদেশি কালিয়াকৈরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণ: শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড লালমনিরহাটে ৮ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩, বেহাল দশায় ক্ষুব্ধ এলাকাবাসী নাটোরে মাদ্রাসাবাসী ছাত্রীর রহস্যজনক মৃত্যু: ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হলো রাজশাহীতে রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক

রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ Time View
34

মাসুদ রানা মনি রামগঞ্জ (লক্ষ্মীপুর)ঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে রাতের বেলা গোপনে একটি নতুন কবর দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ও রহস্যের সৃষ্টি হয়েছে। উপজেলার ইছাপুর ইউনিয়নের আল আমিন বাজার সংলগ্ন মসজিদ ও মাদরাসা এলাকার কবরস্থানে এই ঘটনা ঘটে। এই চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা কবরস্থানে গিয়ে হঠাৎ একটি নতুন কবর দেখতে পান। কবরটি সেখানে আগে থেকেই থাকা একটি পাকা কবরের কোলঘেঁষে এমনভাবে তৈরি করা হয়েছে, যা সচরাচর সহজে চোখে পড়ে না। রাতের অন্ধকারে এই দাফন সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর মনে নানা ধরনের সন্দেহের উদ্রেক হয়েছে।

এলাকার বাসিন্দা, স্থানীয় ব্যবসায়ী এবং মসজিদের ইমাম জানান, সাধারণত এলাকায় কেউ মারা গেলে বা কাউকে দাফন করা হলে তা মুহূর্তের মধ্যে সবাই জেনে যান। কিন্তু এই অজ্ঞাত ব্যক্তির দাফনের বিষয়ে কেউ কিছুই জানেন না। ফলে রাতের বেলা গোপনে কাকে এবং কেন দাফন করা হলো, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আসল রহস্য উন্মোচন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com