রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃলক্ষ্মীপুরের রামগঞ্জে গাঁজা সেবনের দায়ে মো. জনি (২৫) নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দরবেশপুর ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউল হক রামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালতের উপস্থিতি টের পেয়ে গাঁজা সেবনকালে হাতেনাতে ধরা পড়েন জনি। পরে ভ্রাম্যমাণ আদালতে তিনি নিজের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।জনস্বার্থে প্রশাসনের এমনতীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
18
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে গাঁজা সেবনের দায়ে মো. জনি (২৫) নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দরবেশপুর ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউল হক রামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালতের উপস্থিতি টের পেয়ে গাঁজা সেবনকালে হাতেনাতে ধরা পড়েন জনি। পরে ভ্রাম্যমাণ আদালতে তিনি নিজের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।