ফয়সাল আহমেদ , সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের সিংড়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান শুরু হয়েছে। সিংড়া স্মার্ট প্রেস ক্লাব (এসএসপিসি)-এর উদ্যোগে ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ শিরোনামের এই আয়োজনটি ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে।
অনুষ্ঠানের প্রথম পর্বে বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা অংশ নেন। এসময় তারা নিজ নিজ এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, বিদ্যমান স্থানীয় সমস্যা, নাগরিক অধিকার সুরক্ষা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভোটারদের সামনে প্রার্থীর ভাবনা ও যোগ্যতা তুলে ধরতে এই আয়োজনটি প্রেস ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুকুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানটিতে উপস্থাপনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল সরদার এবং অন্যান্য গণমাধ্যমকর্মী ফয়সাল আহমেদ জনি, রাশিদুল ইসলাম, বাদল হোসেন, আপেল মাহমুদ, রাকিব হোসেন, শিফাত, মামুন হোসেন, শামিম হোসেন ও জাকারিয়া মাসুদ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সিংড়া উপজেলার সামগ্রিক উন্নয়ন ও নির্বাচনী পরিবেশ স্বচ্ছ রাখতে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠানটি পরিচালনা করা হবে।