বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
কুলিয়ারচরে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে কর্পোরেট জীবনের সফলতা ছেড়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে আব্দুল্লাহ আল কাইউম সম্পত্তি হস্তান্তর আইন কোরআন-সুন্নাহবিরোধী: সংসদে বিরোধীদলীয় নেতা অনলাইনে অর্ডার দিয়েছিলেন ডিভাইস, পার্সেল খুলে পেলেন গোবর! বিপৎসীমার ওপরে গঙ্গার পানি, খুলে দেওয়া হয়েছে ফারাক্কার সব গেট রেলওয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ছাড়াই চাকরির সুযোগ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, গুজব-অপতথ্যে ১০ বছরের জেল সিঁড়ির নিচ থেকে অত্যন্ত বিষধর ‘মনোক্লেড কোবরা’র ৫ বাচ্চা উদ্ধার দ্বিগুণ থেকে চারগুণ দাম, কম্পিউটারের বাজারে আগুন লাগাল কে?

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ Time View
50

সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা মহিলা দল।

জেলা মহিলা দলের সভাপতি সুলতানা রাজিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হানা আক্তার লিপির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মোছাঃ শাপলা এবং সহ-সভাপতি সুবর্ণা আক্তার।

এর আগে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শেরপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। আলোচনা সভায় বক্তারা সংগঠনের গৌরবোজ্জ্বল ইতিহাস ও বিভিন্ন অর্জন তুলে ধরার পাশাপাশি আগামী দিনে নারী অধিকার প্রতিষ্ঠা এবং দলীয় কর্মকাণ্ড আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com