বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Title :
অভিবাসী ভেবে পাকিস্তানের যুব ক্রিকেটারদের ঘিরে বিক্ষোভ! সুন্দরগঞ্জে ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪ গাজীপুরের কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে বন্ধ শত শত পোশাক কারখানা, দিশেহারা মালিক-শ্রমিকরা র‍্যাবের মতো আরেকটি বাহিনী গঠন নিয়ে সংসদে প্রশ্ন তুলেছে বিরোধীদল হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু নৌবাহিনীর ডকইয়ার্ডে ৮৬ জনের নিয়োগ, লাগবে না আবেদন ফি ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তরেই দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর চিরনিদ্রায় শায়িত হলেন নিহত সেনাসদস্য তাসনিম রিফাত

নাটোরের বড়াইগ্রামে রাতের আঁধারে ব্যবসায়ীর প্রাইভেটকারে অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View
20

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকায় রাতের আঁধারে পেট্রোল ঢেলে এক ব্যবসায়ীর প্রাইভেটকারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে গাড়িটির সামনের অংশ ও অভ্যন্তরীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা রাস্তায় গাড়িটি পোড়া অবস্থায় দেখতে পান। পরবর্তীতে ঘটনাস্থলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বনপাড়া পৌরসভার দিয়ারপাড়া এলাকায় গাড়িটি পার্ক করা ছিল। রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। আগুনে গাড়িটির সামনের গ্লাস ভেঙে যায় এবং ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে যায়। এছাড়া ঘটনাস্থলের একটি ছবিতে গাড়ির পাশে পেট্রোলের বোতলের মতো একটি বস্তু পড়ে থাকতে দেখা গেছে।

তবে ঠিক কী কারণে এবং কারা এই নাশকতা চালিয়েছে, তা এখনও নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আটকের খবর পাওয়া যায়নি এবং থানায় কোনো মামলা হয়েছে কি না, তাও নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, ব্যবসায়িক দ্বন্দ্ব, ব্যক্তিগত শত্রুতা কিংবা অন্য কোনো কারণে এটি ঘটে থাকতে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা এবং রাতের বেলা এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com