বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Title :
নাটোরে বিশেষ গোপন লকার থেকে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার, আটক ১ জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ঠেকাতে অভিনব ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন গবেষক সেলিমের রেকর্ড বৃষ্টিতে ডুবছে জাপান, সর্বোচ্চ সতর্কতা জারি সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড ১০০ ডলার ছাড়াল তেলের দাম, বিশ্ব অর্থনীতিতে শঙ্কার ছায়া নাটোরের বড়াইগ্রামে রাতের আঁধারে ব্যবসায়ীর প্রাইভেটকারে অগ্নিসংযোগ সিংড়ায় ২৬১ বস্তা অবৈধ সার জব্দ, চার ব্যবসায়ীর জরিমানা ও কারাদণ্ড ৯০ বছরের পুরোনো গণিতের সমস্যা ৮৮ ঘণ্টায় সমাধান করল এআই! হরমুজে ২০ জাহাজে ইরানের হামলা ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

সিংড়ায় কৃষকের ওপর হামলা: মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ Time View
33

ফয়সাল আহমেদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরে সিংড়ায় মো. হাবিবুর রহমান নামের এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কলম ইউনিয়নের বলিয়াবাড়ী ব্রিজ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আহত হাবিবুর রহমান কলম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত সাত্তার আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিন সকালে কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। পথিমধ্যে বলিয়াবাড়ী ব্রিজ সংলগ্ন শফিকুল মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে ৬-৭ জন দুর্বৃত্ত তার ওপর চড়াও হয়।

ভুক্তভোগী হাবিবুরের ভাষ্যমতে, হামলাকারীদের হাতে হাসুয়া, চাপাতি ও লোহার পাইপ ছিল। তিনি মো. সালাম, নয়ন ও মিঠুসহ বেশ কয়েকজনকে হামলাকারী হিসেবে চিহ্নিত করেছেন। প্রাণ বাঁচাতে তিনি পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ধাওয়া করে ধরে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তিনি ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এই পৈশাচিক হামলার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com