সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
Title :
আবারও মা হলেন পরীমনি, কোলে এলো আরেক ছেলে ১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি! শ্রীপুরে প্রশাসনের নোটিশ অমান্য করে সরকারি রাস্তা কাটার অভিযোগ শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলতেই মনোয়ারার মাথায় হাত হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য, ক্রসফায়ারে জড়িত ২ এএসআই মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৫ র‍্যাবের বদলে এসআরবি: ক্ষমতা ও জবাবদিহি নিয়ে উদ্বিগ্ন টিআইবি শ্রীপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি রাস্তা কেটে ফেলার অভিযোগ রামগঞ্জ থানার সক্ষমতা বাড়াতে যুক্ত হলো নতুন পুলিশ গাড়ি

রামগঞ্জ থানার সক্ষমতা বাড়াতে যুক্ত হলো নতুন পুলিশ গাড়ি

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View
27

রামগঞ্জ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল ও জনসেবা জোরদার করতে বহরে যুক্ত হয়েছে একটি নতুন গাড়ি। সংসদ সদস্য শাহাদাত সেলিমের একান্ত প্রচেষ্টায় থানায় এই নতুন যানবাহন সংযোজিত হয়েছে।

নতুন এই গাড়ি যুক্ত হওয়ায় পুলিশ প্রশাসনের টহল কার্যক্রম জোরদার হবে এবং জরুরি মুহূর্তে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হবে। এর ফলে এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দারা জানান, যেকোনো থানায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত যানবাহন অত্যন্ত জরুরি। নতুন গাড়ি পাওয়ার ফলে পুলিশ এখন আরও সহজে ও দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করতে পারবে। বিশেষ করে উপজেলার বিভিন্ন প্রান্তে পুলিশের দ্রুত যাতায়াত নিশ্চিত হওয়ায় অপরাধ প্রবণতাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

সংসদ সদস্য শাহাদাত সেলিমের এমন জনহিতকর উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন রামগঞ্জের সাধারণ মানুষ। তারা প্রত্যাশা করেন, ভবিষ্যতেও এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের ইতিবাচক ও কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com