রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Title :
আসামিদের গতিবিধি সন্দেহজনক, নাশকতা ঘটাতে পারে: চিফ প্রসিকিউটর র‍্যাব পরিচয়ে মেসে ঢুকে জবি ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা কুড়িগ্রামের তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়মের পাহাড়সম অভিযোগ শেরপুর সদর হাসপাতালে টেকনিশিয়ানের ওপর হামলা: মূল অভিযুক্ত আরাফাত গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ লক্ষ্মীপুরে মাদকাসক্তের দেওয়া আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর ও ৬ দোকান, ক্ষতিগ্রস্ত প্রায় ৩ কোটি টাকা ডেঙ্গুতে মৃত্যু ১১৩ জনের, সেপ্টেম্বরের শেষে প্রকোপ আরও বাড়বে ধ্বংসস্তূপের নিচ থেকে ফোন করছে আটকেপড়া শিক্ষার্থীরা গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ দিল্লিতে ধসে পড়েছে ৬ তলা ভবন, বহু শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা

সৈয়দপুরে আঞ্জুমানে গাউসিয়ার উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক রোগী

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View
23

মোঃ মাইনুল হক নীলফামারী:

নীলফামারীর সৈয়দপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চোখের চিকিৎসা দিতে দিনব্যাপী এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে এবং দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হাসপাতালের সহযোগিতায় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী এই কার্যক্রমে দুই শতাধিক সাধারণ ও প্রবীণ রোগীর চোখ পরীক্ষা করা হয়। এর মধ্যে ছানি অপারেশনজনিত সমস্যায় আক্রান্ত প্রায় ৭০ জন রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচন করা হয়। এছাড়া আগত রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. তানভীর আহমেদের নেতৃত্বে ৮ সদস্যের একটি অভিজ্ঞ চিকিৎসক দল দিনভর এই চিকিৎসাসেবা প্রদান করেন।

সকালে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ক্যাম্পের উদ্বোধন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আল্লামা সৈয়দ শাহ্ কালিম আশরাফ আশরাফী আল জিলানী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ শাহ্ আহমেদ জামাল আশরাফ আশরাফী আল জিলানী, মাওলানা ইরফান আশরাফী ও আলহাজ্ব গুলজার আহমেদ আশরাফী। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা আশরাফী, মাওলানা রাহাত আশরাফীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সৈয়দপুরসহ নীলফামারীর বিভিন্ন দূর-দূরান্ত থেকে আসা রোগীরা এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন। তারা জানান, আর্থিক সংকটের কারণে এতদিন চিকিৎসা করাতে না পারলেও বাড়ির কাছে বিনামূল্যে উন্নত সেবা পেয়ে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন।

সংগঠনের সভাপতি হাজী মো বলেন, সমাজের দরিদ্র ও অবহেলিত মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কল্যাণে আঞ্জুমানে গাউসিয়ার এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় সুধীসমাজ ও এলাকাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com