রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Title :
আসামিদের গতিবিধি সন্দেহজনক, নাশকতা ঘটাতে পারে: চিফ প্রসিকিউটর র‍্যাব পরিচয়ে মেসে ঢুকে জবি ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা কুড়িগ্রামের তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়মের পাহাড়সম অভিযোগ শেরপুর সদর হাসপাতালে টেকনিশিয়ানের ওপর হামলা: মূল অভিযুক্ত আরাফাত গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ লক্ষ্মীপুরে মাদকাসক্তের দেওয়া আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর ও ৬ দোকান, ক্ষতিগ্রস্ত প্রায় ৩ কোটি টাকা ডেঙ্গুতে মৃত্যু ১১৩ জনের, সেপ্টেম্বরের শেষে প্রকোপ আরও বাড়বে ধ্বংসস্তূপের নিচ থেকে ফোন করছে আটকেপড়া শিক্ষার্থীরা গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ দিল্লিতে ধসে পড়েছে ৬ তলা ভবন, বহু শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা

রামগঞ্জে অভিনব উদ্যোগ: মসজিদ ছুঁয়ে মাদক ছেড়ে দেওয়ার শপথ নিলেন গ্রামবাসী

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View
17

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকের ভয়াবহ থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেবনগর গ্রামের বাসিন্দারা পবিত্র মসজিদ ছুঁয়ে মাদক থেকে দূরে থাকার শপথ নিয়েছেন।

গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে এশার নামাজের পর দেবনগর গ্রামের মধ্যপাড়া জামে মসজিদের সামনে স্থানীয় লোকজনকে এই শপথবাক্য পাঠ করান গ্রামের সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া।

স্থানীয়রা জানান, সম্প্রতি ভোলাকোট ইউনিয়নে মাদকের বিস্তার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গ্রামের অনেক তরুণ ও কিশোর এই মরনাভিজ্ঞ নেশায় জড়িয়ে পড়েছে। এর আগে মাদক সেবনের সময় ধরা পড়ার পর অনেকে সাধারণ প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে আবার একই অপরাধে জড়িয়ে পড়ে। তাই তাদের স্থায়ীভাবে মাদক থেকে দূরে রাখতে এই ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়।

শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মসজিদকে সাক্ষী রেখে অঙ্গীকার করেন যে, তারা জীবনেও আর কখনো মাদক সেবন করবেন না এবং এলাকায় কাউকে মাদক বিক্রি বা সেবন করতেও দেবেন না।

এ বিষয়ে ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মজুমদার বলেন, “গ্রামবাসীর এই উদ্যোগটি অত্যন্ত ইতিবাচক। এলাকার মাদকের ভয়াবহতার বিষয়টি আমি ইতোমধ্যে রামগঞ্জ থানার ওসি সাহেবকেও অবহিত করেছি।”

এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, “মাদক নির্মূলে পুলিশ নিয়মিত সচেতনতামূলক সভা ও সমাবেশ করে যাচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকজন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে। তবে গ্রামের মানুষ শপথ নেওয়ার পর তা কতদিন রক্ষা করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com