বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Title :
এক বছর ধরে ছাত্রকে বলাৎকার মাদরাসা শিক্ষকের, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রেফতার মেসির অবসর, আর্জেন্টিনার জার্সি পরা তরুণীর কাণ্ডে তোলপাড় র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে পুলিশকে ধাক্কা দিয়ে আদালতের হাজত থেকে পালালেন আসামি রেস্টুরেন্টের বিরিয়ানি খেয়ে শিশুসহ হাসপাতালে ২৬ সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ: পুলিশ আসামি নিয়ে ফেরার পথে পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ৯ ওরাকল, মাইক্রোসফট-সহ ভারতে বড় কোম্পানিগুলোয় ছাঁটাইয়ের পেছনে কি দায়ী এআই? আসামি বহনকারী পুলিশের পিকআপ উল্টে প্রাণ গেল পুলিশ সদস্যের নাটোরের গুরুদাসপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে শতাধিক বিঘা আবাদি জমি

আসামি বহনকারী পুলিশের পিকআপ উল্টে প্রাণ গেল পুলিশ সদস্যের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View
4

মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় আসামি বহনকারী পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আব্দুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় পুলিশ, আসামি ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত আব্দুস সালাম শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন আসামিকে নিয়ে শিবচরে ফেরার পথে রাস্তা পার হওয়া এক শিশু ও তার বাবাকে রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় দ্রুতগতির পিকআপটি উল্টে গেলে ঘটনাস্থলেই আব্দুস সালামের মৃত্যু হয়। আহতদের দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com