রামগঞ্জে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে জামায়াতের লিফলেট বিতরণ
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
২
Time View
রামগঞ্জে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে জামায়াতের লিফলেট বিতরণ
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃআগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষে রামগঞ্জে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে রামগঞ্জ পৌরশহর ও সোনাপুর বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারীর নেতৃত্বে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ ইমরান হোসেন, উপজেলা নায়েবে আমির মাস্টার আবুল হোসেন এবং রামগঞ্জ পৌরসভা জামায়াতের আমির অ্যাডভোকেট হাসান বান্না প্রমুখ।এ সময় নেতৃবৃন্দ বলেন, এই লংমার্চের মাধ্যমে বর্তমান সরকারকে জনগণের সঠিক রায় মেনে নিতে বাধ্য করা হবে। পাশাপাশি তারা সর্বস্তরের জনগণকে উক্ত লংমার্চে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
4
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষে রামগঞ্জে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে রামগঞ্জ পৌরশহর ও সোনাপুর বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারীর নেতৃত্বে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ ইমরান হোসেন, উপজেলা নায়েবে আমির মাস্টার আবুল হোসেন এবং রামগঞ্জ পৌরসভা জামায়াতের আমির অ্যাডভোকেট হাসান বান্না প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, এই লংমার্চের মাধ্যমে বর্তমান সরকারকে জনগণের সঠিক রায় মেনে নিতে বাধ্য করা হবে। পাশাপাশি তারা সর্বস্তরের জনগণকে উক্ত লংমার্চে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।