বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Title :
প্রেমিকের ব্যবসার জন্য স্বামীর কাছে স্ত্রীর টাকা দাবি, আদালতে মামলা ইসরায়েলে আসছে জার্মানির দেওয়া ‘ড্রাকন’ সাবমেরিন মনে হয় আমি সবার টার্গেট, সুবিচার চাই: ট্রাইব্যুনালে জিয়াউল আহসান তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০ ফ্লাইদুবাইয়ের বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ ১৪৬ কোটি টাকার রাজস্ব ক্ষতি, সেই কর কর্মকর্তা লিংকন রায় বরখাস্ত আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান প্রেমিকের ব্যবসার জন্য চার লাখ টাকা যৌতুক দাবি, স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন স্বামী

নাটোরে ‘মিনি কক্সবাজার’ পাটুল ঘাটে মৎস্য পোনা অবমুক্ত করলেন হুইপ দুলু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View
13

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের নলডাঙ্গা উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ও ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত পাটুল ঘাটে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর পৌনে ১টায় প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারি দলের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শামীম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ এবং স্থানীয় রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে, অনুষ্ঠান চলাকালীন পুরো এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর ছিল পুলিশ প্রশাসন। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেনের নির্দেশনায় এসআই কাঞ্চন ও এসআই হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে দায়িত্ব পালন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com