বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Title :
নাটোরে সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ সহায়তার চেক বিতরণ পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া গুরুদাসপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নাটোরের গুরুদাসপুরে কাভার্ড ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত গুরুদাসপুরে রাশিদ-নিলু ফাউন্ডেশনের মানবিক সহায়তা: কৃতি শিক্ষার্থী ও রোগীদের মাঝে সাড়ে ৮ লাখ টাকা বিতরণ কলকাতায় বিপাকে বাংলাদেশিরা, হোটেলের বদলে থাকতে হচ্ছে রাস্তাতেই মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ, ২ শিক্ষক আটক ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে কৃষকদের বিক্ষোভ, অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে সার বিতরণ রামগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি: ‘হয় মাদক ছাড়ো, না হয় এলাকা ছাড়ো’

রামগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ‘হয় মাদক ছাড়ো, না হয় এলাকা ছাড়ো’

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View
13

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

“চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকের বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশাল মাদকবিরোধী সমাবেশ, পথসভা এবং বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে রামগঞ্জ থানা পুলিশের উদ্যোগে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজার ঈদগাহ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং ভোলাকোট ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাফিজ আহমেদ ও হুমায়ূন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোজাম্মেল হক মজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনোয়ার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, এজিএস আবুল কাশেম, আব্দুর রহিম মজুমদার, আব্দুল হামিদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক মাইন উদ্দিন মোল্লা ভুটু এবং ভোলাকোট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমীর আবু সালেহ প্রমুখ।

সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “হয় মাদক ছাড়ো, না হয় এলাকা ছাড়ো।” যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর তারা জোর দেন।

এ সময় অন্যান্যের মধ্যে ভোলাকোট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি মাদকবিরোধী র‍্যালি ও পথসভা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাদক নির্মূলে পরিবার ও সমাজের প্রতিটি স্তর থেকে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com