বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

ইসরায়েলে আসছে জার্মানির দেওয়া ‘ড্রাকন’ সাবমেরিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View
1

জার্মানির কিল শহরের টিকেইএমএস (TKMS) শিপইয়ার্ড থেকে ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে অত্যাধুনিক ‘ড্রাকন’ সাবমেরিন। এটি ইসরায়েলকে সরবরাহ করা ডলফিন শ্রেণির এআইপি (AIP) সিরিজের তৃতীয় ও সর্বশেষ সাবমেরিন, যা দেশটি জার্মানির সহযোগিতায় তৈরি করেছে। মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নৌবাহিনীর চুক্তির আওতায় নির্মিত এই সাবমেরিনটিতে সর্বাধুনিক সামরিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ইসরায়েলি নৌবাহিনীর কমান্ডার আইয়াল হ্যারেল জানান, ড্রাকন সাবমেরিনটি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, যা দীর্ঘ সময় সমুদ্রের গভীরে মিশনে থাকতে সক্ষম। এর মাধ্যমে দেশটির নৌবাহিনীর সক্ষমতা ও রণকৌশল পরিচালনার দক্ষতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

সাবমেরিনটির যাত্রা শুরুর অনুষ্ঠানে জার্মানি ও ইসরায়েলের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং বার্লিনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। এই সাবমেরিনটি যুক্ত হওয়ার ফলে ইসরায়েলের নৌবাহিনী আরও দূরবর্তী এলাকায় গোপনে এবং দীর্ঘ সময় ধরে কার্যক্রম পরিচালনা করতে পারবে, যা দেশটির সামরিক উপস্থিতিকে আরও সুসংহত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com