চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান
Reporter Name
Update Time :
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
১
Time View
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান
সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন রাষ্ট্রপতি। তিনি সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক কারবার, পুশ-ইন এবং সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবিকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন। সম্প্রতি বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক বাহিনীটির বর্তমান কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়াতে অত্যাধুনিক ড্রোন ও বিভিন্ন আধুনিক প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বিজিবির এই প্রযুক্তিগত আধুনিকায়নের উদ্যোগকে স্বাগত জানান এবং সীমান্ত সুরক্ষায় বাহিনীর সকল কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।
4
সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন রাষ্ট্রপতি। তিনি সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক কারবার, পুশ-ইন এবং সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবিকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন। সম্প্রতি বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক বাহিনীটির বর্তমান কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়াতে অত্যাধুনিক ড্রোন ও বিভিন্ন আধুনিক প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বিজিবির এই প্রযুক্তিগত আধুনিকায়নের উদ্যোগকে স্বাগত জানান এবং সীমান্ত সুরক্ষায় বাহিনীর সকল কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।