সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Title :
মেয়াদ উত্তীর্ণ ৫০ হাজার টাকার কীটনাশক জব্দ সৈয়দপুরে কৃষি বিভাগের অভিযানে ২ প্রতিষ্ঠানের ২৮ হাজার টাকা জরিমানা যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ‘ধ্বংস’ করে দেবে: জেলেনস্কি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী সংস্কারে রাজনৈতিক সাহস দেখাতে পারছে না সরকার: দেবপ্রিয় সৈয়দপুরে (ওসি)রেজা-র সততা ও মাদকবিরোধী ভূমিকা প্রশংসিত। ভ্যানচালককে হত্যাচেষ্টা: গ্রেফতার দেখানো হলো নাসা গ্রুপের চেয়ারম্যানকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং ও ১৪ সদস্যের দায়িত্ব গ্রহণ ঐক্য ভাঙা যাবে না, এই সরকারের কোনো বিকল্প নেই: দুদু নাটোরের গুরুদাসপুরে ৭৪ বোতল এসকাফসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার গুরুদাসপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: কোচিং বা প্রাইভেট বাণিজ্যে যুক্ত শিক্ষকরা প্রশ্নপত্র তৈরি করতে পারবেন না

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২ Time View
4

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করেছেন। সোমবার রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তাদের দলীয় কার্যালয়ে রূপান্তর করেছে। নাহিদ ইসলামের দাবি, গত ছয় মাসে ১৯টি বিশ্ববিদ্যালয়ে দলীয় উপাচার্য নিয়োগসহ বিভিন্ন সিটি করপোরেশন ও জেলা পরিষদে পরাজিত প্রার্থীদের প্রশাসক হিসেবে বসিয়ে পুনর্বাসন করা হচ্ছে।

জ্বালানি ও বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরই জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়িয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করেছে। বর্তমানে গ্যাসের ব্যাপক ঘাটতির কারণে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে এবং রাজধানীর অনেক এলাকায় চুলা জ্বলছে না। এছাড়া, বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও সরকার দুই মাসের মধ্যেই তা বাড়িয়ে জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে বলে তিনি অভিযোগ করেন।

সার ও স্বাস্থ্য খাতের নাজুক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, কৃষকরা ন্যায্যমূল্যে সার পাচ্ছেন না এবং দেশের শিক্ষাঙ্গনগুলোতে বিরোধী মতাদর্শের ওপর হামলা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত ছয় মাসে সারাদেশে সংঘটিত ৮৩০টি রাজনৈতিক সহিংসতার মধ্যে সিংহভাগই বিএনপির মাধ্যমে ঘটেছে বলে তিনি দাবি করেন। সরকারের দায়িত্বহীনতা ও জনবিরোধী নীতির কারণে দেশ এক গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে বলেও মন্তব্য করেন এনসিপি নেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com