সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

নাটোরে মামলার জট কমানো ও আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশ সুপার ও আইনজীবীদের মতবিনিময়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৮ Time View
39

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোর জেলা আদালতে কর্মরত সরকারি কৌঁসুলি ও আইনজীবীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। ২৩ আগস্ট ২০২৬ তারিখে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আদালতের দীর্ঘসূত্রিতা ও মামলার জট হ্রাস করা, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষকে দ্রুত সময়ের মধ্যে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া পুলিশ ও আইন কর্মকর্তাদের মধ্যকার পারস্পরিক কাজের সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়।

আলোচনাকালে উপস্থিত সরকারি কৌঁসুলিরা বিচারিক কার্যক্রমকে আরও বেগবান, কার্যকরী এবং জনবান্ধব করে তুলতে তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের দোরগোড়ায় কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত সভায় নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. রুহুল আমিন তালুকদার (টগর), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. আব্দুল কাদের মিয়া, জজ কোর্টের জিপি অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ চৌধুরীসহ জেলার অতিরিক্ত ও সহকারী পিপিগণ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতেখায়ের আলম, নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোর, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিআইও-১ এবং কোর্ট ইন্সপেক্টরসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com