সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Title :
রামগঞ্জে ১৮৩ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী রুবেল আটক সংগলশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউর রহমানের ভোট ও দোয়া প্রার্থনা ড্রামে ভরে শেরপুরে লাশ ফেলে দেওয়া বিউটি পার্লারকর্মী হত্যা মামলার মূল অভিযুক্ত ফাতেমাসহ গ্রেপ্তার ৪ রামগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নবউত্তীর্ণ আলিম পরীক্ষার্থী নিহত, সড়ক অবরোধ ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে আরও একটি বিপ্লব হবে: এস এম ফরহাদ লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ থেকে পড়ে মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু সৈয়দপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ পাইয়ে দেওয়ার প্রলোভনে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল আওয়ামী লীগের ছিল কোটা, আর বিএনপির দলীয়করণ চলছে: সাদিক কায়েম লালমনিরহাটে এইচএসসি ফলে বড় বিপর্যয়: দুই বছরে পাসের হার কমল ৩২%, শূন্য পাস ৬ প্রতিষ্ঠানে রামগঞ্জে বাসার ছাদে গাঁজা চাষ, ৫ ফুট গাছসহ আটক ১

জাহানারাকে আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৯৫ Time View
118

নারী ক্রিকেটার জাহানারা আলমের তোলা যৌন হয়রানির গুরুতর অভিযোগের বিষয়ে সরকার সব ধরনের আইনি সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, জাহানারা যদি আনুষ্ঠানিকভাবে আইনি পদক্ষেপ নেন, তবে এটি ফৌজদারি অপরাধ হিসেবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে এবং নিশ্চিত করা হবে যেন জড়িত কেউ শাস্তি এড়াতে না পারে।

 

সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম এক সাক্ষাৎকারে বিসিবির সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির চাঞ্চল্যকর অভিযোগ আনেন। এই অভিযোগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ১৫ দিনের মধ্যে এর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এরই মধ্যে বিষয়টি ক্রীড়া মন্ত্রণালয়ের নজরে এসেছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘আমাদের দপ্তর থেকে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, তিনি আইনি ব্যবস্থা নিতে চাইলে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে যেন জড়িত কেউ শাস্তি এড়িয়ে যেতে না পারে।’

 

তিনি আরও যোগ করেন, ‘যৌন হয়রানির ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি। খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রেও আমরা এমন ঘটনা শুনেছি। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যেন কেউ এমন অপরাধ করে পার পেয়ে যেতে না পারে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com