শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Title :
ঢাবিকে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে গুরুত্ব প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চার সদস্য, রাতে হতে পারে শপথ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড সঠিক মানুষটাকেই প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে: ফাহাম আবদুস সালাম ‘নির্দোষরা’ খালাস পেলেও দোষীদের বিচারের পথ নিয়ে প্রশ্ন জোরারগঞ্জে ৭২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২ Time View
4

নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং অবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই আন্দোলনের ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা জানান, এই ব্যস্ততম মহাসড়কটি পারাপারের জন্য কোনো ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিদিন শত শত শিক্ষার্থী ও পথচারীকে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। বিষয়টি নিয়ে স্থানীয়রা বিভিন্ন দপ্তরে বারবার অভিযোগ জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন জানিয়েছেন, জনদুর্ভোগ লাঘবে মৌচাক এলাকায় ফুটওভার ব্রিজ স্থাপনের যৌক্তিকতা রয়েছে। তিনি সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে আলোচনা করে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com