বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
Title :
কলকাতায় বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক সাবেক মেয়র রেজাউলের বাড়ির পার্কিংয়ের জায়গায় দোকান, জরিমানা ২ লাখ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল-অলি আহমদের লড়াই ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদ্রাসাছাত্র সংঘর্ষ, ৩ পুলিশ প্রত্যাহার লালমনিরহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নানা আটক উনের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করছেন ট্রাম্প লুট হওয়া ঐতিহাসিক নিদর্শন উদ্ধারে ঘানার পাশে রাশিয়া, চাপে ইউরোপ কাঁদলেন মির্জা ফখরুল, সহযোদ্ধাদের কাছে চাইলেন ভোট ও দোয়া নারীদের চলাচলের গোলাপি রঙের বাস নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক কেন? নারায়ণগঞ্জে বিশেষ অভিযান: ধর্ষণচেষ্টা ও পুলিশ অ্যাসল্টসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮

প্রত্যন্ত অঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা নিশ্চিতের আহ্বান মন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১ Time View
3

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নত মোবাইল ও ইন্টারনেট সেবা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। তেজগাঁওয়ে রবির করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি মোবাইল অপারেটরদের উদ্দেশ্যে বলেন, কেবল বড় শহর নয়, গ্রামের সাধারণ মানুষ যেন মানসম্মত টেলিযোগাযোগ সুবিধা পায় তা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি টাওয়ার শেয়ারিংয়ের মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সম্প্রতি সিম ট্যাক্স প্রত্যাহারের মতো সরকারি সিদ্ধান্তের সুফল যেন সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছায়, সে বিষয়ে অপারেটরদের তৎপর হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে কল ড্রপ, প্যাকেজের মেয়াদ ও ডেটা সংক্রান্ত গ্রাহক অসন্তোষের বিষয়গুলো তুলে ধরে মন্ত্রী অপারেটরদের আরও স্বচ্ছতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার তাগিদ দেন। একইসাথে তিনি বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ স্মার্টফোন সহজলভ্য করতে শুল্ক হ্রাসের কথা জানিয়ে তরুণ প্রজন্মকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধাযুক্ত ডেটা প্যাকেজ প্রদানের আহ্বান জানান।

রবির পক্ষ থেকে জানানো হয়, আধুনিকায়ন প্রকল্পের আওতায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় প্রায় ৪ হাজার ৮০০টি সাইটের মানোন্নয়ন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে কল ড্রপ উল্লেখযোগ্য হারে কমেছে এবং ইন্টারনেটের গতি ও ইনডোর কভারেজ বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ী এই নতুন নেটওয়ার্ক ব্যবস্থা প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি ব্যয় সংকোচনেও ভূমিকা রাখছে বলে প্রতিষ্ঠানটি দাবি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com