সৌদি সংবাদ মাধ্যম আল-ইখবারিয়াহ জানিয়েছে, ইন্টারেক্টিভ টাচস্ক্রিনের মাধ্যমে রোবটগুলো অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের প্রতিযোগিতার সময়সূচি, অনুষ্ঠানের স্থান এবং অন্যান্য পরিষেবা সম্পর্কে তথ্য দিচ্ছে। তা ৯০টির বেশি ভাষায় প্রশ্নের উত্তর দিতে পারে। ফলে বিভিন্ন দেশের প্রতিযোগী ও অতিথিরা অন্যের সাহায্যের অপেক্ষা না করে নিজেদের প্রয়োজনীয় জিনিস খুঁজে পান।
এর আগে গত ৬ আগস্ট সৌদি আরবের মক্কায় ৪৬তম কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। পাঁচ বিভাগে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতা ১৩৩টি দেশের ৩৩৪ প্রতিযোগী অংশ নেন, যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণ। প্রতিযোগিতার মোট পুরস্কারের পরিমাণ এক কোটি দুই লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, যা প্রতিযোগিতাটি চালু হওয়ার পর থেকে সর্বোচ্চ।
এদিকে প্রথমবারের মতো এবার পৃথক স্থানে নারী প্রতিযোগীরাও অংশ নিয়েছে।