মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
Title :
সৌদি আরবে মৃত্যুদণ্ডের পর মৃতদেহও ফেরত পাচ্ছে না প্রবাসীদের পরিবার ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস সেরা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার খেতাবের জন্য জমা পড়া সেরা কয়েকটি ছবি সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী নিয়ে কিছু প্রশ্ন ও তার উত্তর মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল? মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম। ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ ইনানীতে বিপন্ন মেঘলা চিতাসহ আরও যেসব প্রাণীর দেখা মিললো

পটুয়াখালীতে এআইভিত্তিক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ভর্তি পরীক্ষা সম্পন্ন, চূড়ান্ত ফল বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩০ Time View
35

পটুয়াখালীতে তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে দক্ষ করে তুলতে আয়োজিত ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং যুবসমাজকে আধুনিক প্রযুক্তিতে পারদর্শী করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাত্র ২৫টি আসনের বিপরীতে পটুয়াখালীতে প্রায় ২৫২ জন পরীক্ষার্থী এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেন। এতে বোঝা যায়, আধুনিক প্রযুক্তি ও ফ্রিল্যান্সিংয়ের প্রতি স্থানীয় তরুণ-তরুণীদের ব্যাপক আগ্রহ রয়েছে। গত মঙ্গলবার (২৮ জুলাই) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর বুধবার (২৯ জুলাই) সকালে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। মৌখিক পরীক্ষায় প্রার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, এআই শেখার আগ্রহ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার পরিকল্পনা মূল্যায়ন করা হয়। আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচিত প্রশিক্ষণার্থীরা দুই মাসব্যাপী মোট ৫০টি ক্লাসে ৩০০ ঘণ্টার নিবিড় ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। বেসিক এআই কোর্সে চ্যাটজিপিটি, গুগল জেমিনি, মাইক্রোসফট কোপাইলট, ক্যানভা এবং অ্যাডভান্সড এআই কোর্সে মিডজার্নি, সিন্থেশিয়া, রানওয়েসহ বিভিন্ন আধুনিক এআই টুল ব্যবহারের বাস্তব প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে ডিজিটাল কনটেন্ট তৈরি, ডেটা বিশ্লেষণ, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন এবং বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com