সম্প্রতি ‘এস্কোয়ার’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিজ্ঞতার কথা জানান। ওর্তেগা বলেন, শিশুশিল্পী হিসেবে অভিনয়ে সুযোগ পেয়ে তিনি এতটাই উৎসাহিত ও কৃতজ্ঞ ছিলেন যে সব সময় কাজে নিখুঁত থাকার চেষ্টা করতেন। নিজের সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে জেনা বলেন, ‘আমি তীব্রভাবে চাইতাম যেন আমার জন্য সেটে কারো কোনো অসুবিধা না হয়। তাই পুরো দিন না খেয়ে বা পানি না পান করে কাটিয়ে দিতাম।
সাক্ষাৎকারে শিশু তারকাদের জীবন নিয়ে কথা বলতে গিয়ে জেনা জানান, মাত্র সাত বছর বয়সে তিনি প্রথম তার বাবা-মাকে অভিনেত্রী হওয়ার স্বপ্নের কথা বলেছিলেন। প্রথমে তার পরিবার বিষয়টি নিয়ে হাসাহাসি করলেও, নিজের একগুঁয়েমি ও অদম্য ইচ্ছাশক্তির জোরেই তিনি এই পেশায় অটল ছিলেন।
উল্লেখ্য, নেটফ্লিক্সের বিখ্যাত সিরিজ ‘ওয়েডনেসডে’-তে মূল চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন জেনা ওর্তেগা।