শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Title :

সুন্দরগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৯ Time View
11

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল (তৈলীপাড়া) এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ফুলছড়ি উপজেলার জিয়াডাঙা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com