শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
Title :
ছাত্রদলের সা. সম্পাদক হিসেবে আজ শেষ দিন: নাসির ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের আজ শেষ দিন একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন রাসেল প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরি, সাবেক সহকারী পরিচালকের বিরুদ্ধে মামলা ৭ এএসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার ভারত সঠিক পথে ফিরতে ব্যর্থ হলে জবাব দেওয়া হবে: পাকিস্তান সরকার নয়, রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর পদক্ষেপ: তথ্য প্রতিমন্ত্রী বান্দরবানে সুপেয় পানির সংকট কাটছে: পাইপলাইনেই মিলবে নিরাপদ পানি রবিবার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন রাসেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

মায়ের শেষ বিদায়ে অংশ নিতে পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনাইন রাসেলকে চার ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান রাসেল বর্তমানে একটি মামলায় কারাবন্দি রয়েছেন। মানবিক দিক বিবেচনা করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নির্দেশনায় তাকে এই সাময়িক মুক্তি দেওয়া হয়।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কড়া পুলিশি পাহারায় তিনি নিজের বাড়িতে পৌঁছান। এর আগে গত বৃহস্পতিবার সকালে বার্ধক্যজনিত কারণে তার মা নূরজাহান রেখা মারা যান। শুক্রবার সকাল ১০টায় ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাসেলকে পুনরায় পাবনা জেলা কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com